দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের পদক্ষেপ জিয়াউরের মতো হতে পারে : আসিফ মাহমুদ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চিন্তা জিয়াউর রহমানের মতো একই ভুলের দিকে নিয়ে যেতে পারে। (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটর-এ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আসিফ মাহমুদ বলেন, আগের দিন রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানের বক্তব্য তিনি দেখেছেন।

আরো পড়ুন , নারীর নিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক দলের অবদান জরুরি : জায়মা রহমান

 সেখানে বলা হয়েছে, ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে’। তার দাবি, জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা-র পতন ঘটত না এবং এত মানুষের প্রাণহানির প্রশ্নও আসত না। জনগণ ১৯৭৫ সালেও বাকশাল চায়নি। তখন একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান জীবনে একটি বড় ভুল করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার ফলেই পরবর্তী সময়ে গুম, হত্যা ও সহিংসতার পথ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সেই ভুলের খেসারত জাতিকে দীর্ঘ সময় ধরে দিতে হয়েছে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বহু প্রাণহানি ঘটেছে।

বিষয় : সম্মেলন কার্যালয় প্রতিক্রিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের পদক্ষেপ জিয়াউরের মতো হতে পারে : আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চিন্তা জিয়াউর রহমানের মতো একই ভুলের দিকে নিয়ে যেতে পারে। (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটর-এ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আসিফ মাহমুদ বলেন, আগের দিন রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানের বক্তব্য তিনি দেখেছেন।

আরো পড়ুন , নারীর নিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক দলের অবদান জরুরি : জায়মা রহমান

 সেখানে বলা হয়েছে, ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে’। তার দাবি, জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা-র পতন ঘটত না এবং এত মানুষের প্রাণহানির প্রশ্নও আসত না। জনগণ ১৯৭৫ সালেও বাকশাল চায়নি। তখন একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান জীবনে একটি বড় ভুল করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার ফলেই পরবর্তী সময়ে গুম, হত্যা ও সহিংসতার পথ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সেই ভুলের খেসারত জাতিকে দীর্ঘ সময় ধরে দিতে হয়েছে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বহু প্রাণহানি ঘটেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত