দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ধানের শীষের স্লোগান দেওয়া শিশুর ওপর হামলার খবর গুজব: পুলিশ

ধানের শীষের স্লোগান দেওয়া শিশু

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া একটি শিশুর ওপর দাঁড়িপাল্লা সমর্থকদের হামলার খবরটি গুজব বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, শিশুটি হামলার শিকার নয়, বরং সাইকেল ও সিএনজির মুখোমুখি হয়ে পড়ে গিয়ে আহত হয়েছে।

আহত শিশুর নাম মেহেদী হাসান (১২)। সে সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মনির আহাম্মেদের ছেলে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর ও রায়পুর উপজেলার দালালবাজার ও সোনাপুর ইউনিয়নের সীমান্তবর্তী মহাদেবপুর এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ওপর রাজনৈতিক হামলার অভিযোগ ছড়িয়ে পড়ে। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শিশু মেহেদী হাসান ও তার মা লাভনী আক্তার দাবি করেন, ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা তাকে মারধর করেছে। তাদের অভিযোগ অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন যুবক শিশুটির পথরোধ করে হুমকি দেয় এবং মারধর করে একটি গর্তে ফেলে রেখে যায়। তবে তথ্য অনুসন্ধানে ভিন্ন চিত্র উঠে আসে। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও শিশুটির সহপাঠীরা জানান, মেহেদী হাসান সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি দেখে ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায়। এতে সে আহত হয়। পরে সহপাঠীরা তাকে একটি টিউবওয়েলে হাত-পা ধুয়ে দেয় এবং পাশের একটি বাড়িতে কিছু সময় বিশ্রাম নেয়।

আরও পড়ুন, রুমিন ফারহানার নির্বাচনী বার্তা: স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন

সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে সড়ক দুর্ঘটনা বলেই নিশ্চিত করেছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কেজেমী বলেন, শিশুটির ওপর হামলার ঘটনাটি সম্পূর্ণ গুজব। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছে, সাইকেল নিয়ে যাওয়ার সময় সিএনজি দেখে গর্তে পড়ে শিশুটি আহত হয়েছে। কেউ তাকে হামলা করেনি। নির্বাচনের সময় দলীয় প্রভাব বিস্তারের জন্য এমন গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমীন ভূইয়া এ ধরনের গুজবের প্রতিবাদ জানিয়েছেন।

বিষয় : লক্ষ্মীপুর পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ধানের শীষের স্লোগান দেওয়া শিশুর ওপর হামলার খবর গুজব: পুলিশ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত