দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

দখলবাজির রাজনীতি বিদায় করতে ঐক্যবদ্ধ ১১ দল: দুর্গাপুরে মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে নির্বাচনী জনসভা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, "বাংলাদেশ থেকে দখলবাজি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের অবশেষ চিরতরে নির্মূল করতেই আমরা ১১টি দল আজ এক মঞ্চে দাঁড়িয়েছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তস্নাত এই অর্জনকে স্থায়ী রূপ দিতে আসন্ন গণভোটে জুলাই সনদের পক্ষে 'হ্যাঁ' ব্যালটে ভোট দিন।" তিনি জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে।

জনসভায় আল্লামা মামুনুল হক নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জোটের মনোনীত প্রার্থী জনাব গোলাম রাব্বানীর হাতে রিকশা প্রতিক তুলে দেন। তিনি বলেন, "দেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোটের মনোনীত প্রার্থীকে 'রিক্সা' মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

১১ দলীয় জোটের সমাবেশটির সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস, নেত্রকোনা জেলা শাখার সভাপতি আল্লামা জিয়া উদ্দিন সাহেব।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনে বাংলাদেশ খেলাফাত মজলিসের মনোনীত প্রার্থী গোলাম রব্বানী। তিনি এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় জোটের লক্ষ্যগুলো তুলে ধরেন।

আরও পড়ুন, দুই কোটি ১০ লক্ষ টাকার ডাকাতি মামলার আসামী ডাকাত দলের সর্দার আশরাফ খা বগুড়ায় গ্রেফতার

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। তিনি বলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো সাময়িক জোট নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। 

দুপুর থেকেই মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জনপদ রূপ নিয়েছিল জনারণ্যে। শরিক দলগুলোর ব্যানার, ফেস্টুনে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠের সেই বিশাল সমাবেশটি ছিল কানায় কানায় পূর্ণ। ১১ দলের এই ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের মাধ্যমে দুর্গাপুরে দীর্ঘদিনের রাজনৈতিক গণ্ডি পেরিয়ে নতুন এক সমীকরণের বার্তা দিল জোট। শেষ পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এই সমাবেশ দুর্গাপুরের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।

বিষয় : দুর্গাপুর দখলবাজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দখলবাজির রাজনীতি বিদায় করতে ঐক্যবদ্ধ ১১ দল: দুর্গাপুরে মামুনুল হক

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত