দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সাফ নারী অনূর্ধ্ব-১৯ : নেপালের বিরুদ্ধে বড় জয় ফাইনালে বাংলাদেশ

নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অর্পিতা-মুনকিরা। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ

আরো পড়ুন , চেলসির সেমিফাইনাল স্বপ্ন শেষ ফাইনালে আর্সেনাল

একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটেই মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণে মনোযোগ বাড়ালেও বিরতির আগে আবার আঘাত হানে বাংলাদেশ। 

যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। ম্যাচের ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়াল সাত।

বিষয় : পারফরম্যান্স ফাইনাল সাফ নারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সাফ নারী অনূর্ধ্ব-১৯ : নেপালের বিরুদ্ধে বড় জয় ফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অর্পিতা-মুনকিরা। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ

আরো পড়ুন , চেলসির সেমিফাইনাল স্বপ্ন শেষ ফাইনালে আর্সেনাল

একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটেই মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণে মনোযোগ বাড়ালেও বিরতির আগে আবার আঘাত হানে বাংলাদেশ। 

যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। ম্যাচের ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়াল সাত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত