দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

মাটি খুঁড়তেই মিলল প্রাচীন সোনালি মূর্তি

মাটি খুঁড়তে গিয়ে মিলল সোনালি রঙের ৫টি প্রাচীন ধাতব মূর্তি।

চুয়াডাঙ্গায় বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল সোনালি রঙের ৫টি প্রাচীন ধাতব মূর্তি। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ ঘটনা ঘটেছে। তিন দিন গোপন থাকার পর সোমবার ঘটনাটি জানাজানি হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি এদিন সন্ধ্যায় ওই ধাতব মূর্তিগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মূর্তিগুলো পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো তামার তৈরি বলে নিশ্চিত করেছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আব্দুল মোজামের পরিত্যক্ত একটি বাঁশবাগানে বাড়ি নির্মাণের প্রস্তুতির জন্য এক থেকে দেড় ফুট গভীর করে মাটি খনন করছিলেন শ্রমিকরা। ওই সময় মাটির নিচে একটি ধাতব (পাত্র) কলসের সন্ধান পান তারা। কলসটি খুলে ভেতরে সোনালী রঙের তৈরি কয়েকটি মূর্তি দেখতে পান শ্রমিকরা। তাঁরা সকলেই ভাবে প্রাচীন মূর্তিগুলো স্বর্ণের তৈরি। স্বর্ণের মূর্তি দেখতে আশপাশের লোকজন খোরদ গ্রামে জড়ো হতে থাকেন।

আরো পড়ুন , ভোরে গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ড ২০ দোকান পুড়ে ছাই

খবর পেয়ে সোমবার খোরদ গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে এক কেজি ৯৮২ গ্রাম ওজনের একটি পুরাতন পিতলের কলসের ভেতর থেকে এক কেজি ৭৩২ গ্রাম ওজনের ৫টি মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিগুলো চুয়াডাঙ্গা গোল্ড টেস্টিং অ্যান্ড হলমার্ক সেন্টারে পরীক্ষা করা হলে জানা যায়, মূর্তিগুলো তামার তৈরি। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। 

খোরদ গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, 'গত তিনদিন আগে মোজাম তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে খোরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাঁশবাগানে বাড়ি তৈরির প্রস্তুতি নেন। সেখানে মাটি খুঁড়তেই একটি পিতলের হাড়ি বাঁধে। লাল রঙের কাপড় দিয়ে হাড়িটির মুখ আটকানো ছিল। সোমবার বিকেলে বিজিবি ও পুলিশ এসে সেগুলো পরীক্ষার জন্য নিয়ে যায়।'

বিষয় : মূর্তি মাটি খুঁড়ে প্রাচীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাটি খুঁড়তেই মিলল প্রাচীন সোনালি মূর্তি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল সোনালি রঙের ৫টি প্রাচীন ধাতব মূর্তি। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ ঘটনা ঘটেছে। তিন দিন গোপন থাকার পর সোমবার ঘটনাটি জানাজানি হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি এদিন সন্ধ্যায় ওই ধাতব মূর্তিগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মূর্তিগুলো পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো তামার তৈরি বলে নিশ্চিত করেছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আব্দুল মোজামের পরিত্যক্ত একটি বাঁশবাগানে বাড়ি নির্মাণের প্রস্তুতির জন্য এক থেকে দেড় ফুট গভীর করে মাটি খনন করছিলেন শ্রমিকরা। ওই সময় মাটির নিচে একটি ধাতব (পাত্র) কলসের সন্ধান পান তারা। কলসটি খুলে ভেতরে সোনালী রঙের তৈরি কয়েকটি মূর্তি দেখতে পান শ্রমিকরা। তাঁরা সকলেই ভাবে প্রাচীন মূর্তিগুলো স্বর্ণের তৈরি। স্বর্ণের মূর্তি দেখতে আশপাশের লোকজন খোরদ গ্রামে জড়ো হতে থাকেন।

আরো পড়ুন , ভোরে গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ড ২০ দোকান পুড়ে ছাই

খবর পেয়ে সোমবার খোরদ গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে এক কেজি ৯৮২ গ্রাম ওজনের একটি পুরাতন পিতলের কলসের ভেতর থেকে এক কেজি ৭৩২ গ্রাম ওজনের ৫টি মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিগুলো চুয়াডাঙ্গা গোল্ড টেস্টিং অ্যান্ড হলমার্ক সেন্টারে পরীক্ষা করা হলে জানা যায়, মূর্তিগুলো তামার তৈরি। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। 

খোরদ গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, 'গত তিনদিন আগে মোজাম তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে খোরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাঁশবাগানে বাড়ি তৈরির প্রস্তুতি নেন। সেখানে মাটি খুঁড়তেই একটি পিতলের হাড়ি বাঁধে। লাল রঙের কাপড় দিয়ে হাড়িটির মুখ আটকানো ছিল। সোমবার বিকেলে বিজিবি ও পুলিশ এসে সেগুলো পরীক্ষার জন্য নিয়ে যায়।'

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত