গণিত শেখো, স্বপ্ন দেখো’এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬ুএর আঞ্চলিক পর্ব। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এ এস এম মুসা কবির যৌথভাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্ুবাংলা ব্যাংক পিএলসির কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, কুষ্টিয়ার সন্তান ও গণিত অলিম্পিয়াডের সাবেক বিজয়ী চমক হাসান এবং তারিক আদনান মুন আজ এ অনুষ্ঠানে উপস্থিত থাকলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হতো। তিনি বলেন, “তোমরা যারা আজ এখানে অংশগ্রহণ করছ, তারাও একদিন চমক হাসান ও তারিক আদনান মুনকে ছাড়িয়ে যাবে—ইনশা আল্লাহ। সফল হতে হলে লক্ষ্য ঠিক রাখতে হবে, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, তোমরা জয়ী হবে। যেখানেই যাও না কেন, দেশকে ভালোবাসবে এবং দেশের সেবা করবে। আমরা সবাই বাংলাদেশি—দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। গণিত চর্চার মাধ্যমে শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
আরও পড়ুন, মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার
প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নাসিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া আঞ্চলিক পর্বে কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা সহযোগিতা করেন। উৎসবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, মাগুরা, পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে সকাল সাড়ে ৯টা থেকে এক ঘণ্টাব্যাপী গণিত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়া আঞ্চলিক পর্বের ফলাফল পরবর্তী সময়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আঞ্চলিক পর্বে বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত উৎসব ২০২৬ুএ অংশগ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন