দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় উদ্যোক্তা সম্মেলন ও হস্তশিল্প মিনি মেলা অনুষ্ঠিত

উদ্যোক্তা তৈরির অনন্য প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সম্মেলন, হস্তশিল্প মিনি মেলা ও উদ্যোক্তাদের সফলতার গল্প শোনার বিশেষ আয়োজন। গত শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৫) কুষ্টিয়ার ওয়েস্টেরিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার নারী ও পুরুষ উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা জনাব ইকবাল বাহার জাহিদ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ও জীবনদর্শন স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন সাফল্য আসবেই। আজ দেশের হাজারো উদ্যোক্তার পথচলার অনুপ্রেরণা হয়ে উঠেছে বলে বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক কুষ্টিয়া জেলার কোর ভলান্টিয়ার লিমন আহমেদ, মানবিক কুষ্টিয়া জেলা এম্বাসাডর ও সফল নারী উদ্যোক্তা সাবিনা সারমিন—স্বত্বাধিকারী সাবিনা বুটিক হাউজ ও সাবিনা ফুড কর্নার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সফল নারী উদ্যোক্তা ও হস্তশিল্প প্রশিক্ষক, জেলা এম্বাসাডর ওয়ারেক্বা বিনতে ওয়ালী—স্বত্বাধিকারী মম সপ। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সফল উদ্যোক্তা মমতাজ পারভিন কাকলি—স্বত্বাধিকারী ওয়েস্টেরিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, সোনিয়া পারভীন—স্বত্বাধিকারী নিউ চয়েস আউটলেট এবং জেলা পরিষদ কুষ্টিয়ার সদস্য হোসনে আরা জামান। 

আরও পড়ুন, কিশোরগঞ্জের মিঠামইনে নালা থেকে কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

বক্তারা বলেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন শুধু উদ্যোক্তা তৈরি করছে না, বরং আত্মবিশ্বাস, মানবিকতা ও টেকসই উন্নয়নের একটি শক্ত ভিত্তি গড়ে তুলছে। উদ্যোক্তা সম্মেলনের পাশাপাশি আয়োজিত হস্তশিল্প মিনি মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানটি কুষ্টিয়ায় উদ্যোক্তা বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। 

বিষয় : কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুষ্টিয়ায় উদ্যোক্তা সম্মেলন ও হস্তশিল্প মিনি মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উদ্যোক্তা তৈরির অনন্য প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সম্মেলন, হস্তশিল্প মিনি মেলা ও উদ্যোক্তাদের সফলতার গল্প শোনার বিশেষ আয়োজন। গত শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৫) কুষ্টিয়ার ওয়েস্টেরিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার নারী ও পুরুষ উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা জনাব ইকবাল বাহার জাহিদ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ও জীবনদর্শন স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন সাফল্য আসবেই। আজ দেশের হাজারো উদ্যোক্তার পথচলার অনুপ্রেরণা হয়ে উঠেছে বলে বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক কুষ্টিয়া জেলার কোর ভলান্টিয়ার লিমন আহমেদ, মানবিক কুষ্টিয়া জেলা এম্বাসাডর ও সফল নারী উদ্যোক্তা সাবিনা সারমিন—স্বত্বাধিকারী সাবিনা বুটিক হাউজ ও সাবিনা ফুড কর্নার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সফল নারী উদ্যোক্তা ও হস্তশিল্প প্রশিক্ষক, জেলা এম্বাসাডর ওয়ারেক্বা বিনতে ওয়ালী—স্বত্বাধিকারী মম সপ। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সফল উদ্যোক্তা মমতাজ পারভিন কাকলি—স্বত্বাধিকারী ওয়েস্টেরিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, সোনিয়া পারভীন—স্বত্বাধিকারী নিউ চয়েস আউটলেট এবং জেলা পরিষদ কুষ্টিয়ার সদস্য হোসনে আরা জামান। 

আরও পড়ুন, কিশোরগঞ্জের মিঠামইনে নালা থেকে কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

বক্তারা বলেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন শুধু উদ্যোক্তা তৈরি করছে না, বরং আত্মবিশ্বাস, মানবিকতা ও টেকসই উন্নয়নের একটি শক্ত ভিত্তি গড়ে তুলছে। উদ্যোক্তা সম্মেলনের পাশাপাশি আয়োজিত হস্তশিল্প মিনি মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানটি কুষ্টিয়ায় উদ্যোক্তা বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত