৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এই পরীক্ষা। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এবারের বিসিএসে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।
ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে।
আরও পড়ুন, সংস্কার নিয়ে মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি: রেহমান সোবহান
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।
আপনার মতামত লিখুন