দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সাতক্ষীরায় নির্বাচনী মঞ্চে জ্ঞান হারালেন হাবিবুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুল ইসলাম। তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক। দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার চন্দনপুরে নির্বাচনী জনসভায় অংশ নেন হাবিবুল ইসলাম। বক্তব্যের এক পর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম জানান, বুধবার রাত থেকে তাঁর চাচা হাবিবুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চন্দনপুরে ফুটবল মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় জনসভায় অংশ নেন। সেখানে অনেক মানুষের উপস্থিতিতে বিকেল পাঁচটার দিকে তিনি বক্তব্য দিতে শুরু করেন। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। 

আরও পড়ুন, গম খালাস না করে নদীতে আটকা জাহাজ

জনসভা থেকে তাৎক্ষণিক তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ মো. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে তিনি বর্তমানে হাসপাতালে পর্যাবেক্ষণে রয়েছেন। তাঁর জ্ঞান ফিরেছে।

বিষয় : সাতক্ষীরা জনসভা মো. হাবিবুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাতক্ষীরায় নির্বাচনী মঞ্চে জ্ঞান হারালেন হাবিবুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুল ইসলাম। তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক। দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার চন্দনপুরে নির্বাচনী জনসভায় অংশ নেন হাবিবুল ইসলাম। বক্তব্যের এক পর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম জানান, বুধবার রাত থেকে তাঁর চাচা হাবিবুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চন্দনপুরে ফুটবল মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় জনসভায় অংশ নেন। সেখানে অনেক মানুষের উপস্থিতিতে বিকেল পাঁচটার দিকে তিনি বক্তব্য দিতে শুরু করেন। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। 

আরও পড়ুন, গম খালাস না করে নদীতে আটকা জাহাজ

জনসভা থেকে তাৎক্ষণিক তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ মো. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে তিনি বর্তমানে হাসপাতালে পর্যাবেক্ষণে রয়েছেন। তাঁর জ্ঞান ফিরেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত