দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

চবি ডিন নিয়োগ নিয়ে তীব্র প্রতিবাদ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন পদে দায়িত্ব পাওয়া শিক্ষককে ‘আওয়ামী লীগপন্থি’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

ফোরামের চবি শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রফেসর ড. আবদুর রহমান অতীতের স্বৈরশাসনের অন্যতম সমর্থক ও আদর্শিক সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিবেচনায় ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন। তার নিয়োগ বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট মতাদর্শিক দাপট ও ভিন্নমতের দমন-পীড়নের অপচেষ্টাকে সংহত করবে বলে আমরা মনে করি।’

বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমানকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আদেশে বলা হয়, ‘ব্যবসায় প্রশাসন অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমানকে যোগদানের তারিখ থেকে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

আরও পড়ুন, বিরোধ মীমাংসায় গিয়ে আগুনে দগ্ধ জাবির দুই শিক্ষার্থী

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই না কোনো ফ্যাসিবাদী মানসিকতার ব্যক্তি দায়িত্বে থাকুক। তবে তিনি ফ্যাসিবাদী সমর্থক কি না, রেজিস্ট্রার হিসেবে আমি তা নিশ্চিত করে বলতে পারছি না। ২০১৬ সালের পর তিনি শিপিং করপোরেশনে চাকরিতে আছেন কি না, এ সংক্রান্ত সঠিক তথ্যও আমার কাছে নেই।’ অভিযোগের বিষয়ে নতুন ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান বলেন, ‘আমি শিপিং করপোরেশনে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি কোনো রাজনৈতিক দল করি কি না। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষেত্রেই ছিলাম, কোথাও যাইনি।’

এ বিষয়ে সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ‘এটি একটি ইন্ডিপেন্ডেন্ট পদ। তিনি ছুটিতে যাননি, এখানেই কর্মরত ছিলেন। বছরে এক-দুবার মিটিংয়ের সময় সেখানে যেতেন। এটি কোনো চাকরি নয়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাকে একজন নিরপেক্ষ মানুষ বলা যায়।’

বিষয় : চবি ফোরাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চবি ডিন নিয়োগ নিয়ে তীব্র প্রতিবাদ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x