দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

নরসিংদী সন্ত্রাসী ঘটনার শিকার ঢাকার ১০ সাংবাদিকরা

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ঢাকা থেকে আগত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ঢাকা থেকে আগত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।  (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। 

আহত সাংবাদিকরা হলেন—বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০জন।

আরো পড়ুন , জামালপুরে নির্বাচনী অফিস থেকে চুরি মোটরসাইকেল উদ্ধার ও ২ জন আটক

জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামেলি ডে উদযাপন করতে আসেন। পার্কে ফ্যামেলি ডে উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে উঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে। 

এসময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের উপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা জানান, আমরা ফ্যামিলি ডে উদযাপন শেষে ঢাকায় যাবার পথে আমাদের গাড়ী আটকে একদল সস্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায়। 

এ ব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাংবাকিদের উপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় : হামলা আহত সাংবাদিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নরসিংদী সন্ত্রাসী ঘটনার শিকার ঢাকার ১০ সাংবাদিকরা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ঢাকা থেকে আগত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।  (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। 

আহত সাংবাদিকরা হলেন—বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০জন।

আরো পড়ুন , জামালপুরে নির্বাচনী অফিস থেকে চুরি মোটরসাইকেল উদ্ধার ও ২ জন আটক

জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামেলি ডে উদযাপন করতে আসেন। পার্কে ফ্যামেলি ডে উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে উঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে। 

এসময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের উপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা জানান, আমরা ফ্যামিলি ডে উদযাপন শেষে ঢাকায় যাবার পথে আমাদের গাড়ী আটকে একদল সস্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায়। 

এ ব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাংবাকিদের উপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত