ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন।রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে শুরু হওয়া এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে এ ব্রিফিং অনুষ্ঠান গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয় এসে সিনিয়র সচিব ব্রিফিং করবেন।
আরো পড়ুন , সংবিধানকে কার্যকর করতে গণভোট জরুরি : আলী রীয়াজ
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে এবার নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি আসার বিষয়ে নিশ্চিত করেছে। ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষকও আসতে চান।
আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি, তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মত আছে। সব মিলিয়ে ৩০০ এর কাছাকাছি হতে পারে। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে এবার আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিকসহ পর্যবেক্ষকদের ১৭ জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সুযোগ ছিল।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন