দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশকে বাদ দিলো

আইসিসি বিশ্বকাপ

গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ছিল মূল আলোচনা। সেখানেই ভোটাভুটিতে সিদ্ধান্ত নেওয়া হয়- বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

আরো পড়ুন , রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি তামিমের ঝলক ফাইনালে

 ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ক্রিকবাজ জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

তবে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করার কথা চিঠির মাধ্যমে বিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি, এমনটা জানিয়েছে ইন্ডিয়া টুডে। গতকাল (শুক্রবার) দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন।

তার আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়। কিন্তু ওই কমিটি তাদের আপিল খারিজ করে দেয়। আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।

বিষয় : বিশ্বকাপ আইসিস ভার্চুয়াল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশকে বাদ দিলো

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ছিল মূল আলোচনা। সেখানেই ভোটাভুটিতে সিদ্ধান্ত নেওয়া হয়- বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

আরো পড়ুন , রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি তামিমের ঝলক ফাইনালে

 ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ক্রিকবাজ জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

তবে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করার কথা চিঠির মাধ্যমে বিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি, এমনটা জানিয়েছে ইন্ডিয়া টুডে। গতকাল (শুক্রবার) দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন।

তার আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়। কিন্তু ওই কমিটি তাদের আপিল খারিজ করে দেয়। আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত