দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

বাড্ডায় বহুতল ভবন থেকে লাফ দিয়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

রাজধানীর বাড্ডা এলাকায় অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর বাড্ডা এলাকায় অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন।

গতকাল বিকেলে বাড্ডায় একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈই এর বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন।

তিনি বলেন, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন , ভাটারার নতুনবাজার এলাকায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মৃতের মামাতো ভাই নির্মল বারৈই বলেন, সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেটের জনতা ব্যাংক শাখার ক্যাশ অফিসার ছিলেন এবং ওই এলাকায় থাকতেন। 

তিনি বলেন, গত ১৭ জানুয়ারি সে বাড্ডায় বোনের বাসায় বেড়াতে যায় এবং শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে এ ঘটনাটি ঘটায়। 

তবে কী কারণে সে এমনটি করেছে, সে সম্পর্কে কিছুই জানতে পারেননি নির্মল বারৈই। মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে সুবীর। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। 

বিষয় : মৃত্যু রাজধানী ব্যাংক কর্মকর্তা বহুতল ভবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাড্ডায় বহুতল ভবন থেকে লাফ দিয়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর বাড্ডা এলাকায় অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন।

গতকাল বিকেলে বাড্ডায় একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈই এর বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন।

তিনি বলেন, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন , ভাটারার নতুনবাজার এলাকায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মৃতের মামাতো ভাই নির্মল বারৈই বলেন, সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেটের জনতা ব্যাংক শাখার ক্যাশ অফিসার ছিলেন এবং ওই এলাকায় থাকতেন। 

তিনি বলেন, গত ১৭ জানুয়ারি সে বাড্ডায় বোনের বাসায় বেড়াতে যায় এবং শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে এ ঘটনাটি ঘটায়। 

তবে কী কারণে সে এমনটি করেছে, সে সম্পর্কে কিছুই জানতে পারেননি নির্মল বারৈই। মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে সুবীর। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত