দৈনিক সংবাদ দিগন্ত

ট্রলিং নিয়ে বুবলীর ক্ষোভ

ট্রলিং নিয়ে বুবলীর ক্ষোভ
আলোচিত নায়িকা শবনম বুবলী

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে মেগাস্টার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যান। স্যোশাল মিডিয়ায় সেই সফরের ছবি ও ভিডিও শেয়ার করার পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসেন এ অভিনেত্রী। দেশে ফেরার পর গুঞ্জন ছড়ায়, আবার মা হতে চলেছেন তিনি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে অস্বীকার করেন বুবলী। এতে নেটিজেনদের ট্রলের মুখে পড়েন তিনি। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন বুবলী। এমনকী যারা স্যোশাল মিডিয়ায় গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরো পড়ুন , দীঘির গায়ে জুস! দুর্ঘটনা নাকি অব্যবস্থাপনা

গত সপ্তাহে রাজধানীতে একটি শোরুম উদ্বোধনে গিয়ে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এত ট্রল এবং বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে এসব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।’

বুবলী আরও বলেন, ‘ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করে। হিজাব পরা অনেক আপু আছেন, যারা হিজাব পরছেন, আবার এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছেন।এ ধরনের ব্যাপার বন্ধ হওয়া উচিত। দেশে এবং দেশের বাইরে আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আশা করছি দ্রুতই আমাদের দেশের সাইবার ক্রাইম বিভাগের নজরে আসবে বিষয়টি।’

বিষয় : আলোচনা বুবলী ট্রলিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ট্রলিং নিয়ে বুবলীর ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে মেগাস্টার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যান। স্যোশাল মিডিয়ায় সেই সফরের ছবি ও ভিডিও শেয়ার করার পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসেন এ অভিনেত্রী। দেশে ফেরার পর গুঞ্জন ছড়ায়, আবার মা হতে চলেছেন তিনি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে অস্বীকার করেন বুবলী। এতে নেটিজেনদের ট্রলের মুখে পড়েন তিনি। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন বুবলী। এমনকী যারা স্যোশাল মিডিয়ায় গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরো পড়ুন , দীঘির গায়ে জুস! দুর্ঘটনা নাকি অব্যবস্থাপনা

গত সপ্তাহে রাজধানীতে একটি শোরুম উদ্বোধনে গিয়ে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এত ট্রল এবং বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে এসব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।’

বুবলী আরও বলেন, ‘ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করে। হিজাব পরা অনেক আপু আছেন, যারা হিজাব পরছেন, আবার এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছেন।এ ধরনের ব্যাপার বন্ধ হওয়া উচিত। দেশে এবং দেশের বাইরে আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আশা করছি দ্রুতই আমাদের দেশের সাইবার ক্রাইম বিভাগের নজরে আসবে বিষয়টি।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত