দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

জমির সম্মান রক্ষায় কোনো আপস নয় : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে জামায়াতের আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

আরো পড়ুন , কিংমেকার হতে যাচ্ছেন সব সিদ্ধান্তহীন ভোটার

তিনি বলেন, তাদের (জুলাই গণ অভ্যুত্থানের শহীদ) প্রত্যাশা ছিলো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করবো।

জামায়াত আমির বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি। পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।

এরআগে শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায় এবং বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২.৩০ মিনিটে জনসভায় অংশ নিবেন। বগুড়ার জনসভা শেষ করে সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩ টায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪ টায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা নির্বাচনী প্রচারণা সূচিতে উল্লেখ করা হয়েছে। 

বিষয় : সমবেদনা সম্মান একইঞ্চি জমি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জমির সম্মান রক্ষায় কোনো আপস নয় : জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে জামায়াতের আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

আরো পড়ুন , কিংমেকার হতে যাচ্ছেন সব সিদ্ধান্তহীন ভোটার

তিনি বলেন, তাদের (জুলাই গণ অভ্যুত্থানের শহীদ) প্রত্যাশা ছিলো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করবো।

জামায়াত আমির বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি। পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।

এরআগে শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায় এবং বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২.৩০ মিনিটে জনসভায় অংশ নিবেন। বগুড়ার জনসভা শেষ করে সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩ টায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪ টায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা নির্বাচনী প্রচারণা সূচিতে উল্লেখ করা হয়েছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত