ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি ১৮ দিন। নির্বাচনি মাঠে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন দুই জোটের মুখোমুখি অবস্থান দিনে দিনে জটিল হচ্ছে। ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে সমীকরণ আরও কঠিন হয়ে উঠেছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, এখনো ১৭ থেকে ২০ শতাংশ ভোটার সিদ্ধান্তহীন। যাদের ভোটই শেষ পর্যন্ত সরকার গঠনের হিসাব উল্টে দিতে পারে।রাজনীতি বিশ্লেষকদের মতে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক নির্বাচনের সবচেয়ে বড় ‘তুরুপের তাস’।
সিদ্ধান্তহীন ভোটারের বড় অংশই এ ভোটব্যাংকের অন্তর্ভুক্ত। জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কখনো ৪০ শতাংশের নিচে, আবার কখনো ৮৭ শতাংশ ছাড়িয়েছে। এমন বাস্তবতায় মাত্র ১০ শতাংশ ভোটই জয়পরাজয়ের নিয়ামক হতে পারে। ফলে এ ভোটারদের কেন্দ্রে আনা ও নিজেদের পক্ষে টানাই এখন ক্ষমতাপ্রত্যাশী দলগুলোর প্রধান লক্ষ্য। মাঠপর্যায়ের তথ্য বলছে, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কাছে পৌঁছাতে মরিয়া বিভিন্ন দল ও জোট। মামলা ও গ্রেপ্তার থেকে রক্ষার আশ্বাস দেওয়া হচ্ছে। কুমিল্লা, ভোলা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক কর্মী-সমর্থকের বিএনপি ও জামায়াতে ইসলামীতে যোগদানের খবরও মিলেছে।
আরো পড়ুন , শহীদের প্রতি সম্মান জানাতে আবু সাঈদের কবর জিয়ারত : জামায়াতের আমির
সাম্প্রতিক জরিপগুলোও এ টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে ইনোভিশন কনসালটিংয়ের জরিপে আওয়ামী লীগের প্রতি উল্লেখযোগ্য (১৮.৮০ শতাংশ) সমর্থন দেখা গেলেও নির্বাচনে দলটির অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পর ভোটারের গতিপথ বদলাতে শুরু করে। ৫ জানুয়ারি প্রকাশিত এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত জরিপে দেখা যায়, আসন্ন নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপিকে, ১৯ শতাংশ জামায়াত এবং ২ দশমিক ৬ শতাংশ এনসিপিকে ভোট দিতে চায়।
আওয়ামী লীগের ভোটারের ৬০ শতাংশ ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরের সপ্তাহে ১২ জানুয়ারি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি) প্রকাশিত জরিপে দেখা যায়, ৩৪ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা বিএনপিকে, ৩৩ দশমিক ৬ শতাংশ জামায়াতকে, ৭ দশমিক ১ শতাংশ এনসিপিকে, ৩ দশমিক ১ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। ওই জরিপে ১৭ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন। যাদের বড় অংশ আওয়ামী লীগপন্থি বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আবদুল আলীম বলেন, ‘পাঁচ-দশটি ভোটেও জয়পরাজয় নির্ধারিত হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন