দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বিএনপি প্রার্থী আখতারুল আলম ফারুকের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুল আলম ফারুক।গতকাল (২৩ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আখতারুল আলম ফারুক বলেন, আমি নির্বাচিত হলে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার যেসব এলাকায় উন্নয়নমূলক কাজ জরুরি, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম (ইওফাক), সাধারণ সম্পাদক আব্দুল হালিম (দৈনিক কালের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য রফিক আহমেদ মিঠু (যুগান্তর), কবির উদ্দিন সরকার হারুন (সমকাল), সদস্য আল এমরান (কালবেলা), রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), সেলিম (টুয়েন্টি ওয়ান টেলিভিশন) মো:শফিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আরও পড়ুন, মেহেরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক ৩

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম বাদল, মীর আজাদ, শাহিনুর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একে এম শমশের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ দলীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

বিষয় : সম্মেলন বিএনপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিএনপি প্রার্থী আখতারুল আলম ফারুকের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুল আলম ফারুক।গতকাল (২৩ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আখতারুল আলম ফারুক বলেন, আমি নির্বাচিত হলে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার যেসব এলাকায় উন্নয়নমূলক কাজ জরুরি, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম (ইওফাক), সাধারণ সম্পাদক আব্দুল হালিম (দৈনিক কালের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য রফিক আহমেদ মিঠু (যুগান্তর), কবির উদ্দিন সরকার হারুন (সমকাল), সদস্য আল এমরান (কালবেলা), রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), সেলিম (টুয়েন্টি ওয়ান টেলিভিশন) মো:শফিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আরও পড়ুন, মেহেরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক ৩

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম বাদল, মীর আজাদ, শাহিনুর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একে এম শমশের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ দলীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত