দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ ভুয়া সাংবাদিক আটক

বিদেশী পিস্তল ও গুলিসহ ভুয়া সাংবাদিক আটক

গতকাল বুধবার-২১ জানুয়ারি ভোর রাতে জেলার সদর উপজেলাধীন কানাইপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, কানাইপুর এলাকায় সাংবাদিক পরিচয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বুধবার ভোররাতে মধুখালী আর্মি ক্যাম্পের অধীনে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ বাহিনীর বিশেষ  অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকার লতিফ মোল্লার ছেলে ভুয়া সাংবাদিক মো. জহির মোল্লা ওরফে জহির (৩৮) কে আটক করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকি হিসেবেও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। অস্থিতিশীল আশঙ্কা বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। অপরাধ দমনের স্বার্থে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনা ক্যাম্প ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে সাংবাদিক পরিচয়ে এবং অস্ত্রের ভয় দেখিয়ে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন, জাতীয দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বেলায়েত হোসেন টিপু ইন্তেকাল

তবে ভয় ও হুমকির কারণে ভুক্তভোগীরা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। সেনাবাহিনীর অভিযানে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করছে স্থানীয়রা। অনুসন্ধানে জানা যায়, আটককৃত ভুয়া সাংবাদিক নিবন্ধনহীন ‘বঙ্গ টিভি’ এবং ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামক ফেইসবুক পেজ খুলে সাংবাদিকতা করতেন। তিনি মোটরসাইকেলের সামনে সাংবাদিক স্টিকার লাগিয়ে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজি করতেন বলেও অভিযোগ রয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন সংবাদ দিগন্ত প্রতিনিধিকে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : আটক ফরিদপুর ভুয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফরিদপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ ভুয়া সাংবাদিক আটক

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত