দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

ভারত সফরে ইংল্যান্ডের দুই ক্রিকেটারের জন্য ভিসা অনুমোদিত

ভিসা পেলেন রেহান আহমেদ ও আদিল রশিদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে ইংল্যান্ডের দুই ক্রিকেটারকে ভিসা দিয়েছে ভারত সরকার। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যেসব ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া জটিলতায় পড়েছিল, তাদের মধ্যে সবার আগে ভিসা পেলেন রেহান আহমেদ ও আদিল রশিদ।

এর আগে জানা যায়, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় বিভিন্ন দেশের প্রায় ৪২ জন ক্রিকেটার ও কর্মকর্তাকে ভিসা দিতে বিলম্ব করছিল ভারত। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিছুটা চাপের মুখে পড়লেও সংস্থাটি আশ্বাস দিয়েছিল, টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবাই যেন সময়মতো ভিসা পান, সে বিষয়ে তারা সহায়তা করবে।গত সপ্তাহের শেষ দিকে জানা যায়, ইংল্যান্ড দলের বাকি সদস্যরা ভিসা পেলেও রেহান আহমেদ ও আদিল রশিদ ভিসা ক্লিয়ারেন্সের অপেক্ষায় ছিলেন। অবশেষে তাদের ভিসা ইস্যু হওয়ায় ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরেছে।

আরো পড়ুন , বাংলাদেশ না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সম্ভাবনা

সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ভারতীয় ভিসা পেতে বিলম্বের মুখে পড়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র দলের ক্রিকেটার আলি খানের একটি ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় ভিসা না পাওয়ার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দেয়।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। বর্তমানে সেই সম্পর্ক আরও নিম্ন পর্যায়ে থাকায় পাকিস্তানি নাগরিক কিংবা পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। এমনকি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরের আগে পাকিস্তান জাতীয় দলকেও স্বল্প সময়ের জন্য ভিসা জটিলতায় পড়তে হয়েছিল।

বিষয় : ভিসা টি-টোয়েন্টি ক্রিকেটার ভিসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভারত সফরে ইংল্যান্ডের দুই ক্রিকেটারের জন্য ভিসা অনুমোদিত

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে ইংল্যান্ডের দুই ক্রিকেটারকে ভিসা দিয়েছে ভারত সরকার। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যেসব ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া জটিলতায় পড়েছিল, তাদের মধ্যে সবার আগে ভিসা পেলেন রেহান আহমেদ ও আদিল রশিদ।

এর আগে জানা যায়, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় বিভিন্ন দেশের প্রায় ৪২ জন ক্রিকেটার ও কর্মকর্তাকে ভিসা দিতে বিলম্ব করছিল ভারত। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিছুটা চাপের মুখে পড়লেও সংস্থাটি আশ্বাস দিয়েছিল, টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবাই যেন সময়মতো ভিসা পান, সে বিষয়ে তারা সহায়তা করবে।গত সপ্তাহের শেষ দিকে জানা যায়, ইংল্যান্ড দলের বাকি সদস্যরা ভিসা পেলেও রেহান আহমেদ ও আদিল রশিদ ভিসা ক্লিয়ারেন্সের অপেক্ষায় ছিলেন। অবশেষে তাদের ভিসা ইস্যু হওয়ায় ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরেছে।

আরো পড়ুন , বাংলাদেশ না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সম্ভাবনা

সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ভারতীয় ভিসা পেতে বিলম্বের মুখে পড়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র দলের ক্রিকেটার আলি খানের একটি ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় ভিসা না পাওয়ার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দেয়।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। বর্তমানে সেই সম্পর্ক আরও নিম্ন পর্যায়ে থাকায় পাকিস্তানি নাগরিক কিংবা পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। এমনকি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরের আগে পাকিস্তান জাতীয় দলকেও স্বল্প সময়ের জন্য ভিসা জটিলতায় পড়তে হয়েছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত