দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

নতুন সিদ্ধান্তে ছাত্রদল ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। টানা দুই দিন নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের পর তিনি এ কর্মসূচি স্থগিত ঘোষণা করলেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে আলোচনা শেষে সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।বৈঠকে সভাপতির সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির।

আরো পড়ুন , প্রশাসনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

তিনি বলেন, ছাত্রদল প্রমাণ করেছে, দাবি আদায়ের ক্ষেত্রে তারা আপসহীন। গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধিদল ইসির সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দাবি মানার বিষয়ে আশ্বাস প্রদান করা হয়েছে। এবং আজকে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের জানিয়েছেন, দেশের ভিতরে পোস্টাল ব্যালটে যে ব্যালট দেওয়া হবে সেখানে পরিবর্তন আনা হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেরও স্থগিত করা হয়েছে।

গত রোববার থেকে তিন বিষয়ে ইসির সামনে ‘ইসি ঘেরাও কর্মসূচি’ পালন করে ছাত্রদল।

ছাত্রদলের তিনটি ইস্যু হচ্ছে—

১. পোস্টাল ব্যালট–সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

বিষয় : কর্মসূচি স্থগিত ছাত্রদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নতুন সিদ্ধান্তে ছাত্রদল ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। টানা দুই দিন নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের পর তিনি এ কর্মসূচি স্থগিত ঘোষণা করলেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে আলোচনা শেষে সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।বৈঠকে সভাপতির সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির।

আরো পড়ুন , প্রশাসনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

তিনি বলেন, ছাত্রদল প্রমাণ করেছে, দাবি আদায়ের ক্ষেত্রে তারা আপসহীন। গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধিদল ইসির সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দাবি মানার বিষয়ে আশ্বাস প্রদান করা হয়েছে। এবং আজকে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের জানিয়েছেন, দেশের ভিতরে পোস্টাল ব্যালটে যে ব্যালট দেওয়া হবে সেখানে পরিবর্তন আনা হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেরও স্থগিত করা হয়েছে।

গত রোববার থেকে তিন বিষয়ে ইসির সামনে ‘ইসি ঘেরাও কর্মসূচি’ পালন করে ছাত্রদল।

ছাত্রদলের তিনটি ইস্যু হচ্ছে—

১. পোস্টাল ব্যালট–সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত