দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

দাম নিয়ন্ত্রণে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমোদন

জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমোদন

চলমান জ্বালানি সংকট ও এলপিজির মূল্য অস্থিরতার মধ্যে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আনার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে নীতিগত ছাড় দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। একই দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিপিসিকে এলপিজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম শুরুর জন্য মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, জিটুজি ব্যবস্থায় এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হলে বাজারে সরবরাহ বাড়বে, ফলে দামের ভারসাম্য ফিরবে। তবে আপাতত সরকার শুধু আমদানি পর্যায়েই যুক্ত থাকবে। এলপিজির সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ আগের মতোই বেসরকারি অপারেটরদের মাধ্যমেই পরিচালিত হবে।

আরও পড়ুন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা

এর আগে গত ১০ জানুয়ারি বিপিসি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চায়। বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান পাঠানো ওই চিঠিতে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির ঘাটতি এবং দামের অস্বাভাবিক ওঠানামা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে এলপিজির আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকট দেখা দিলে সরকার সরাসরি হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে না। এ অবস্থায় নীতিগত অনুমোদন পেলে বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি খাতের মাধ্যমে দ্রুত বাজারে ছাড়তে পারবে, যা সরবরাহ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : আমদানি অনুমোদন এলপিজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দাম নিয়ন্ত্রণে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমোদন

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

চলমান জ্বালানি সংকট ও এলপিজির মূল্য অস্থিরতার মধ্যে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আনার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে নীতিগত ছাড় দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। একই দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিপিসিকে এলপিজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম শুরুর জন্য মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, জিটুজি ব্যবস্থায় এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হলে বাজারে সরবরাহ বাড়বে, ফলে দামের ভারসাম্য ফিরবে। তবে আপাতত সরকার শুধু আমদানি পর্যায়েই যুক্ত থাকবে। এলপিজির সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ আগের মতোই বেসরকারি অপারেটরদের মাধ্যমেই পরিচালিত হবে।

আরও পড়ুন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা

এর আগে গত ১০ জানুয়ারি বিপিসি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চায়। বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান পাঠানো ওই চিঠিতে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির ঘাটতি এবং দামের অস্বাভাবিক ওঠানামা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে এলপিজির আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকট দেখা দিলে সরকার সরাসরি হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে না। এ অবস্থায় নীতিগত অনুমোদন পেলে বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি খাতের মাধ্যমে দ্রুত বাজারে ছাড়তে পারবে, যা সরবরাহ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত