দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপের প্রস্তুতি কঠিন ভারত সফর বাতিল আয়ারল্যান্ডের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়ারল্যান্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাবে না।

ক্রিকেট আয়ারল্যান্ড ভারতে গিয়ে খেলছে না। তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।’আয়ারল্যান্ড টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সিতে আছে। 

আরো পড়ুন , বিশ্বকাপে বাংলাদেশের শুরুর ধাক্কা ২২ রানে ৭ উইকেট হার

এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ আছে গ্রুপ বিতে। ওই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

বিষয় : বিশ্বকাপ আয়ারল্যান্ড টি–টোয়েন্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপের প্রস্তুতি কঠিন ভারত সফর বাতিল আয়ারল্যান্ডের

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাবে না।

ক্রিকেট আয়ারল্যান্ড ভারতে গিয়ে খেলছে না। তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।’আয়ারল্যান্ড টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সিতে আছে। 

আরো পড়ুন , বিশ্বকাপে বাংলাদেশের শুরুর ধাক্কা ২২ রানে ৭ উইকেট হার

এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ আছে গ্রুপ বিতে। ওই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত