দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

ইসির উদ্যোগে পোস্টাল ব্যালটের নতুন ডিজাইন

ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন

দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ও তার প্রতীক রাখা হবে।শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। 

আরো পড়ুন , সরকারি কর্মচারীদের জন্য সুখবর পে-স্কেল চূড়ান্ত

দলটি প্রস্তাব দেয়, পোস্টাল ব্যালট যাতে সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয়, যেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বিপুল সংখ্যক ভোটার ব্যবহার করবেন। সব মার্কা রেখে ভোট প্রক্রিয়াকে কঠিন না করে ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া উচিত।

বিষয় : ইসি পোস্টাল ভোট নতুন ডিজাইন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসির উদ্যোগে পোস্টাল ব্যালটের নতুন ডিজাইন

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ও তার প্রতীক রাখা হবে।শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। 

আরো পড়ুন , সরকারি কর্মচারীদের জন্য সুখবর পে-স্কেল চূড়ান্ত

দলটি প্রস্তাব দেয়, পোস্টাল ব্যালট যাতে সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয়, যেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বিপুল সংখ্যক ভোটার ব্যবহার করবেন। সব মার্কা রেখে ভোট প্রক্রিয়াকে কঠিন না করে ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া উচিত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত