দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

কিশোরগঞ্জে বিয়ে বাড়িতে চাঁদা না পেয়ে উলঙ্গ হয়ে হিজড়াদের অশ্লীল অঙ্গভঙ্গি ও হুমকি

উলঙ্গ হয়ে হিজড়াদের অশ্লীল অঙ্গভঙ্গি ও হুমকি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ ও বিয়ে বাড়ির লোকজনকে হুমকির অভিযোগ উঠেছে একদল হিজরার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠান চলাকালে দুপুরের দিকে কয়েকজন হিজরা বিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। বিয়ে বাড়ির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রথমে উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হিজরারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ প্রদর্শন করে এবং বিয়ে বাড়িতে উপস্থিত নারী ও অতিথিদের সামনে অশালীন ভঙ্গিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বিয়ে বাড়ির পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,কয়েকজন হিজরার হাতে দেশীয় অস্ত্র ‘দা’ রয়েছে, যা দিয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করছে। ভিডিওতে বিয়ে বাড়ির লোকজনকে নানা ধরনের হুমকি দিতেও দেখা যায়। 

আরও পড়ুন, গংগাচড়া মডেল থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

এ সময় উপস্থিত অনেকেই ভয়ে কিছু বলতে না পেরে নীরব থাকে। বিয়ে বাড়ির স্বজনদের অভিযোগ, হিজরাদের আচরণে বিয়ের অনুষ্ঠান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে ভয়ভীতি ও অশালীন আচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তারা বিষয়টির স্থায়ী সমাধান ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,বিয়ের অনুষ্ঠানে হিজরাদের চাঁদাবাজির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও এখন যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন এ রকম ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ সর্তক থাকবে বলেও নিশ্চিত করেন।

বিষয় : কিশোরগঞ্জ হিজড়া অশ্লীল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে বিয়ে বাড়িতে চাঁদা না পেয়ে উলঙ্গ হয়ে হিজড়াদের অশ্লীল অঙ্গভঙ্গি ও হুমকি

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ ও বিয়ে বাড়ির লোকজনকে হুমকির অভিযোগ উঠেছে একদল হিজরার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠান চলাকালে দুপুরের দিকে কয়েকজন হিজরা বিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। বিয়ে বাড়ির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রথমে উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হিজরারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ প্রদর্শন করে এবং বিয়ে বাড়িতে উপস্থিত নারী ও অতিথিদের সামনে অশালীন ভঙ্গিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বিয়ে বাড়ির পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,কয়েকজন হিজরার হাতে দেশীয় অস্ত্র ‘দা’ রয়েছে, যা দিয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করছে। ভিডিওতে বিয়ে বাড়ির লোকজনকে নানা ধরনের হুমকি দিতেও দেখা যায়। 

আরও পড়ুন, গংগাচড়া মডেল থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

এ সময় উপস্থিত অনেকেই ভয়ে কিছু বলতে না পেরে নীরব থাকে। বিয়ে বাড়ির স্বজনদের অভিযোগ, হিজরাদের আচরণে বিয়ের অনুষ্ঠান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে ভয়ভীতি ও অশালীন আচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তারা বিষয়টির স্থায়ী সমাধান ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,বিয়ের অনুষ্ঠানে হিজরাদের চাঁদাবাজির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও এখন যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন এ রকম ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ সর্তক থাকবে বলেও নিশ্চিত করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত