দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রায়পুরা সাংবাদিক ফোরাম

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সাংবাদিক ফোরামের উদ্যােগে  ও রায়পুরা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে সাংবাদিক ফোরামের কার্যালয়ে ফোরামের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: হারুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: খলিলুর রহমান,রায়পুরা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মো: মেহেদী হাসান রিপন,রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন,রায়পুরা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাধন দাশ, রায়পুরা সাংবাদিক ফোরামের ক্যাশিয়ার কাজী শাহাদাত হোসেন, রায়পুরা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আল-আমিন,রায়পুরা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মো: রোমান পথিক প্রমুখ।

আরও পড়ুন, নেত্রকোণায় জলমহাল সংস্কার ও খনন শীর্ষক সভা অনুষ্ঠিত

এসময় তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ,যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা আরো বলেন সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

বিষয় : রায়পুরা কম্বল বিতরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রায়পুরা সাংবাদিক ফোরাম

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সাংবাদিক ফোরামের উদ্যােগে  ও রায়পুরা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে সাংবাদিক ফোরামের কার্যালয়ে ফোরামের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: হারুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: খলিলুর রহমান,রায়পুরা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মো: মেহেদী হাসান রিপন,রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন,রায়পুরা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাধন দাশ, রায়পুরা সাংবাদিক ফোরামের ক্যাশিয়ার কাজী শাহাদাত হোসেন, রায়পুরা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আল-আমিন,রায়পুরা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মো: রোমান পথিক প্রমুখ।

আরও পড়ুন, নেত্রকোণায় জলমহাল সংস্কার ও খনন শীর্ষক সভা অনুষ্ঠিত

এসময় তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ,যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা আরো বলেন সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত