দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আসলামের বিয়ের পিঁড়িতে বসার সুযোগ হলো না

আসলামের বিয়ের পিঁড়ি

ছেলে বাড়ি ফিরলেই ধুমধাম করে বিয়ে এই স্বপ্নই আঁকড়ে ধরে দিন গুনছিলেন বাবা-মা। কনে ঠিক, কেনাকাটা প্রায় শেষ, দিন-তারিখও চূড়ান্ত। দুই পরিবারে বইছিল বিয়ের আনন্দের হাওয়া। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো সীমাহীন শোক আর বিষাদে।তিন বছর পর প্রবাস জীবন শেষে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন আসলাম শিকদার। আগামী শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন তিনি নিজেও। অথচ দেশে ফেরার একদিনও পূর্ণ হলো না, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন।(৬ জানুয়ারি) বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আসলাম।

আরো পড়ুন , প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বৈছাআরের সাবেক ২ সদস্য গ্রেফতার

পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আসলাম শিকদার (২১) উপজেলার বেলতলী গ্রামের হেলাল উদ্দিন শিকদারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন আসলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।স্বজনদের ভাষ্য, পরিবারের হাল ধরতেই অল্প বয়সে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন আসলাম। বিয়ের উদ্দেশ্যেই তিনি দেশে ফিরেছিলেন। কিন্তু সেই বিয়ের পিঁড়িতেই বসা হলো না তার—ফেরার আগেই কপালে লেখা ছিল নির্মম পরিণতি।

বিষয় : সখীপুর বিয়ে চূড়ান্ত আসলাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আসলামের বিয়ের পিঁড়িতে বসার সুযোগ হলো না

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

ছেলে বাড়ি ফিরলেই ধুমধাম করে বিয়ে এই স্বপ্নই আঁকড়ে ধরে দিন গুনছিলেন বাবা-মা। কনে ঠিক, কেনাকাটা প্রায় শেষ, দিন-তারিখও চূড়ান্ত। দুই পরিবারে বইছিল বিয়ের আনন্দের হাওয়া। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো সীমাহীন শোক আর বিষাদে।তিন বছর পর প্রবাস জীবন শেষে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন আসলাম শিকদার। আগামী শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন তিনি নিজেও। অথচ দেশে ফেরার একদিনও পূর্ণ হলো না, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন।(৬ জানুয়ারি) বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আসলাম।

আরো পড়ুন , প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বৈছাআরের সাবেক ২ সদস্য গ্রেফতার

পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আসলাম শিকদার (২১) উপজেলার বেলতলী গ্রামের হেলাল উদ্দিন শিকদারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন আসলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।স্বজনদের ভাষ্য, পরিবারের হাল ধরতেই অল্প বয়সে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন আসলাম। বিয়ের উদ্দেশ্যেই তিনি দেশে ফিরেছিলেন। কিন্তু সেই বিয়ের পিঁড়িতেই বসা হলো না তার—ফেরার আগেই কপালে লেখা ছিল নির্মম পরিণতি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত