দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের ৬টি আসনে ৬১ প্রার্থীর মধ্যে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুসহ ২৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান  কিশোরগঞ্জ  জেলায় ছয়টি সংসদীয় আসনের প্রাপ্ত  মোট ৬১টি নমিনেশন পেপারের  মধ্যে (শনিবার)  ৩ জানুয়ারী ২০২৬ ইং   তারিখে (কিশোরগঞ্জ ৪ , ৫ ও ৬) তিনটি সংসদীয় আসনের মোট  প্রাপ্ত ২৯ টি নমিনেশন  পেপার  যাচাই বাছাই করে ১৯টি বৈধ ও ১০ বাতিল ঘোষণা করাহয় এবং ৪ জানুয়ারী (রবিবার) বাকি তিনটি (কিশোরগঞ্জ ১, ২ ও ৩) আসনের মোট প্রাপ্ত  ৩২টি  নমিনেশন পেপার যাচাই বাছাই করে ১৮ টি বৈধ ও ১৪ টি বাতিল ঘোষণা করাহয়। 

‎জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামা সঠিকভাবে পূরণ না করা, তথ্যের গরমিল, ঋণ খেলাপি হওয়া এবং এক শতাংশ সমর্থক ভোটারের তথ্য সঠিক না থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ‎তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করে আইনগত প্রতিকার চাইতে পারবেন।

আরও পড়ুন, আপত্তির পাহাড় ডিঙিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ ঘোষণা

জানা গেছে, শনিবার কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) এই তিনটি আসনের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ‎বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং কিশোরগঞ্জ-৪ আসনে  স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লাসহ মোট ১০ জন।

‎অপরদিকে কিশোরগঞ্জ-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন, নরসিংদীর তিনটি আসনে বৈধ ২৫ জন, অবৈধ ৪ জনের মনোনয়ন

‎আর ৪ জানুয়ারী (রবিবার)  যাচাই-বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কিশোরগঞ্জ-১ আসনে বাতিল হওয়া ৬ জন হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, খেলাফত মজলিসের আহমদ আলী, স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, খালেদ সাইফুল্লাহ সোহেল ও রেজাউল করিম খান চুন্নু। ‎কিশোরগঞ্জ-২ আসনে বাতিল হওয়া ৪ জন হলেন— বিএনএফের বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনে বাতিল হওয়া ৪ জনের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর ও জাহাঙ্গীর আলম মোল্লা।

‎জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন নির্বাচন কমিশন বর্তমান নির্বাচনটি কে একটি অবাধ,  সুষ্ঠ, অংশগ্রহণ মূলক, নিরপেক্ষ, এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড  করার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এবং আমরা তাদের পক্ষ থেকে  আইনকানুনের আলোকে তা  কিশোরগঞ্জ জেলায় বাস্তবায়ন করতে  যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন  তা ইতোমধ্যে গ্রহণ করেছি এবং এটি আগামী নির্বাচন অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি  পর্যন্ত  অব্যাহত  থাকবে। 

বিষয় : মনোনয়নপত্র কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কিশোরগঞ্জের ৬টি আসনে ৬১ প্রার্থীর মধ্যে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত