দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

আফতাবনগরে নতুন ব্যাটারিচালিত ই-রিকশা সার্ভিস উদ্বোধন

ব্যাটারিচালিত ই-রিকশা সার্ভিস

রাজধানীর আফতাবনগরে নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি তিন চাকার এই স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা শনিবার (০৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আফতাবনগরের জি ব্লক মেইন রোডে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

আরো পড়ুন , সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে কুয়াশা বিরাজ করবে

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ই-রিকশা ঢাকার বাস্তবতায় টিকে থাকতে হলে এর কাঠামো, ব্রেকিং, ব্যাটারি নিরাপত্তা এবং আরোহীর সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার বিকল্প নেই। এই পাইলটিং কর্মসূচির মাধ্যমেই সেই মান যাচাই করা হবে।’তারা জানান, নতুন নকশার এই ই-রিকশা সাধারণ ই-রিকশার তুলনায় অনেক বেশি স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে গতি নিয়ন্ত্রিত ও উন্নত ব্রেকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। এ ছাড়া ব্যাটারি নিরাপত্তা মান যাচাই করেই এটি তৈরি করা হয়েছে। পাইলট পর্যায়ে বাস্তব সড়কে চালিয়ে রিকশাটির ব্রেক, ব্যাটারির সক্ষমতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে।

বিষয় : উদ্বোধন ই-রিকশা আফতাবনগর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আফতাবনগরে নতুন ব্যাটারিচালিত ই-রিকশা সার্ভিস উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর আফতাবনগরে নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি তিন চাকার এই স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা শনিবার (০৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আফতাবনগরের জি ব্লক মেইন রোডে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

আরো পড়ুন , সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে কুয়াশা বিরাজ করবে

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ই-রিকশা ঢাকার বাস্তবতায় টিকে থাকতে হলে এর কাঠামো, ব্রেকিং, ব্যাটারি নিরাপত্তা এবং আরোহীর সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার বিকল্প নেই। এই পাইলটিং কর্মসূচির মাধ্যমেই সেই মান যাচাই করা হবে।’তারা জানান, নতুন নকশার এই ই-রিকশা সাধারণ ই-রিকশার তুলনায় অনেক বেশি স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে গতি নিয়ন্ত্রিত ও উন্নত ব্রেকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। এ ছাড়া ব্যাটারি নিরাপত্তা মান যাচাই করেই এটি তৈরি করা হয়েছে। পাইলট পর্যায়ে বাস্তব সড়কে চালিয়ে রিকশাটির ব্রেক, ব্যাটারির সক্ষমতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত