দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আলো-আঁধারে কাটল দেশের ক্রিকেটের বছর ২০২৫

টি-টোয়েন্টি ব্যাটিং

২০২৫ সালের বাংলাদেশ ক্রিকেট ছিল আলো-আঁধারে ঘেরা। টি-টোয়েন্টিতে রেকর্ড জয় ও হার, ওয়ানডেতে হতাশাজনক পারফরম্যান্স, টেস্টে মাইলফলক ছুঁয়ে সাফল্য-সব মিলিয়ে বছরের শুরু থেকে শেষাবধি উত্তেজনা ছিল। ক্লাব ও নারী ক্রিকেটে বিতর্ক, বিপিএল নিয়ে অনিশ্চয়তা এবং মাঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদায়ি বছর বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ জানিয়েছে।বছরজুড়ে রেকর্ড ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ ১৫ জয়, ১৪ হার। দ্বিপাক্ষিক সিরিজে টানা সাফল্য কিছুটা স্বস্তি দিলেও বহুজাতিক আসরে ব্যর্থতার পুরোনো চক্র ভাঙেনি।

আরো পড়ুন , তামিম ইকবাল ভাঙলেন গেইলের ছক্কার রেকর্ড

 ব্যাটিং লাইনআপ নিয়ে বিশৃঙ্খলা, মিডলঅর্ডারের রানখরা ও ব্যাটিং পজিশন বারবার বদল হয়েছে। ব্যাটিং সমস্যার সমাধানের ইঙ্গিত মেলেনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এ বছর সর্বোচ্চ উইকেট নেন লেগ-স্পিনার রিশাদ হোসেন (ওয়ানডেতে ১৭ ও টি-টোয়েন্টিতে ৩৩)। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লিটন দাস (২৬৬৫)। টেস্টে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়েছেন তাইজুল। এই ফরম্যাটে সর্বোচ্চ রান নাজমুল হোসেনের (৫৩২), ওয়ানডেতে তাওহিদ হৃদয় (৩৮৮) এবং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তানজিদ হাসানের (৭৭৫)। এ বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা ২০৬টি ছক্কা হাঁকিয়েছেন।

বিষয় : ক্রিকেট আলো ২০২৫

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আলো-আঁধারে কাটল দেশের ক্রিকেটের বছর ২০২৫

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

২০২৫ সালের বাংলাদেশ ক্রিকেট ছিল আলো-আঁধারে ঘেরা। টি-টোয়েন্টিতে রেকর্ড জয় ও হার, ওয়ানডেতে হতাশাজনক পারফরম্যান্স, টেস্টে মাইলফলক ছুঁয়ে সাফল্য-সব মিলিয়ে বছরের শুরু থেকে শেষাবধি উত্তেজনা ছিল। ক্লাব ও নারী ক্রিকেটে বিতর্ক, বিপিএল নিয়ে অনিশ্চয়তা এবং মাঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদায়ি বছর বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ জানিয়েছে।বছরজুড়ে রেকর্ড ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ ১৫ জয়, ১৪ হার। দ্বিপাক্ষিক সিরিজে টানা সাফল্য কিছুটা স্বস্তি দিলেও বহুজাতিক আসরে ব্যর্থতার পুরোনো চক্র ভাঙেনি।

আরো পড়ুন , তামিম ইকবাল ভাঙলেন গেইলের ছক্কার রেকর্ড

 ব্যাটিং লাইনআপ নিয়ে বিশৃঙ্খলা, মিডলঅর্ডারের রানখরা ও ব্যাটিং পজিশন বারবার বদল হয়েছে। ব্যাটিং সমস্যার সমাধানের ইঙ্গিত মেলেনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এ বছর সর্বোচ্চ উইকেট নেন লেগ-স্পিনার রিশাদ হোসেন (ওয়ানডেতে ১৭ ও টি-টোয়েন্টিতে ৩৩)। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লিটন দাস (২৬৬৫)। টেস্টে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়েছেন তাইজুল। এই ফরম্যাটে সর্বোচ্চ রান নাজমুল হোসেনের (৫৩২), ওয়ানডেতে তাওহিদ হৃদয় (৩৮৮) এবং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তানজিদ হাসানের (৭৭৫)। এ বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা ২০৬টি ছক্কা হাঁকিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত