দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকাসহ উত্তরাঞ্চলে কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত

সূর্যের দেখা নেই বললেই চলে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। সঙ্গে রয়েছে উত্তরের মৃদু বাতাস। সব মিলিয়ে কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হচ্ছে তীব্র শীত। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তিন দিনে ৩০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আবহাওয়াবিদরা বলছেন, কয়েক দিন ধরে চলা আবহাওয়ার এই পরিস্থিতিতে পরিবর্তনের আভাস নেই মাসের বাকি দিনগুলোতেও। 

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গতকাল রবিবার রাতে বলেন, ‘শনিবার কিছুটা হলেও সূর্যের আলো পাওয়া গেছে। রবিবার তা-ও পাওয়া যায়নি। ফলে প্রকৃত তাপমাত্রার তুলনায় শীত আরো বেশি অনুভূত হয়েছে। সোমবারও পরিস্থিতি কমবেশি এমন থাকতে পারে কিংবা শীত কিছুটা বাড়তে পারে। আগামী ১ বা ২ জানুয়ারির দিকে কুয়াশা কমে সূর্যের আলোর প্রাপ্যতা বাড়তে পারে। তখন তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরেই ছিল। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭.৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি।

আরও পড়ুন, সব পাঠ্যবই বিতরণে জানুয়ারি মাস লেগে যাবে: শিক্ষা উপদেষ্টা

কিশোরগঞ্জ : গতকাল সকালে হাওর উপজেলা নিকলীর প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম মাসুদ সর্বনিম্ন তাপমাত্রার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি রেকর্ড করা হয় নিকলীতে। গত বছরও শীতে দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। কয়েক দিন ধরেই কিশোরগঞ্জে দেখা মেলেনি সূর্যের। জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ দৈনন্দিন কাজে যেতে পারছে না। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠাণ্ডায় ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চালাচল ব্যাহত হচ্ছে। গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে সোয়া ২টা পর্যন্ত টানা সোয়া পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ নিয়ে গত তিন দিনে প্রায় ৩০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকল। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করে বলে তিনি জানান।

আরও পড়ুন, ফয়সাল ভারতে পালিয়েছে - ডিএমপি বললেও অস্বীকার ভারতের

কুড়িগ্রাম : হিমেল হাওয়া এবং তীব্র শীতে কুড়িগ্রামের আকাশ যেন প্রতিদিনই আরো ভারী হয়ে উঠছে। সন্ধ্যা থেকে পর‌দিন দুপুর পর্যন্ত শিশির ঘনীভূত হয়ে তুষারের মতো ঝরে পড়ছে। কনকনে শীতে জনজীবন স্থবির। রাজারহাটের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, এক সপ্তাহ ধরে কুড়িগ্রামের তাপমাত্রা ১২.২ ডিগ্রি থেকে ১১.২ ডিগ্রিতে ওঠানামা করছে। গতকাল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আরো কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দিনের তুলনায় রাতের তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান তিনি।

গাইবান্ধা : ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় গাইবান্ধায় শীতের তীব্রতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। চার দিনেও সূর্যের আলো না পাওয়ায় নিম্ন আয়ের কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রবিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে তাপমাত্রা আরো কমতে পারে।

বিষয় : তাপমাত্রা শীত আবহাওয়া কুয়াশাচ্ছন্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকাসহ উত্তরাঞ্চলে কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত