দৈনিক সংবাদ দিগন্ত

আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রবিবার শুরু হচ্ছে। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা পরীক্ষা হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও ৩১ ডিসেম্বর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 

এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে তিন ঘণ্টা পরীক্ষা হবে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০=১০০ নম্বরের পরীক্ষা হবে (সময় ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট)। জুনিয়র বৃত্তি পরীক্ষার বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে।

আরও পড়ুন, শিক্ষার্থীদের স্বার্থে জামায়াতকে খোলা চিঠি ডাকসু সম্পাদকের

কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত আট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।

বিষয় : পরীক্ষা বৃত্তি পরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রবিবার শুরু হচ্ছে। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা পরীক্ষা হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও ৩১ ডিসেম্বর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 

এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে তিন ঘণ্টা পরীক্ষা হবে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০=১০০ নম্বরের পরীক্ষা হবে (সময় ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট)। জুনিয়র বৃত্তি পরীক্ষার বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে।

আরও পড়ুন, শিক্ষার্থীদের স্বার্থে জামায়াতকে খোলা চিঠি ডাকসু সম্পাদকের

কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত আট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত