দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ক্রিকেটে কোহলির নতুন বিশ্ব রেকর্ড স্থাপন

সংগৃহীত ছবি

ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পূর্বের ম্যাচে সেঞ্চুরি করার পর, দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেছেন তিনি। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরও একটি আক্রমণাত্মক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির এই তারকা ব্যাটার।৬১ বলে ১৩টি চার এবং ১টি ছক্কায় ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করেছে। এরপর গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি, যিনি আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

আরো পড়ুন , উড়ন্ত সূচনা রাজশাহীর শান্তর ব্যাটে সেঞ্চুরি

এই দিন সত্তরের ওপরে রান করে লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়ের রেকর্ড গড়েছেন কোহলি। মাইকেল বেভান, যিনি দীর্ঘদিন ধরে এই রেকর্ড ধরে রেখেছিলেন, তাকে পিছনে ফেলে দিয়েছেন কোহলি। বেভান শীর্ষে ছিলেন ৫৭.৮৬ গড় নিয়ে, আর কোহলির গড় এখন ৫৭.৮৭।কোহলি ও বেভানের পর সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১), রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮), পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২), এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬)।

বিষয় : ক্রিকেট রেকর্ড কোহলি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ক্রিকেটে কোহলির নতুন বিশ্ব রেকর্ড স্থাপন

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পূর্বের ম্যাচে সেঞ্চুরি করার পর, দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেছেন তিনি। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরও একটি আক্রমণাত্মক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির এই তারকা ব্যাটার।৬১ বলে ১৩টি চার এবং ১টি ছক্কায় ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করেছে। এরপর গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি, যিনি আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

আরো পড়ুন , উড়ন্ত সূচনা রাজশাহীর শান্তর ব্যাটে সেঞ্চুরি

এই দিন সত্তরের ওপরে রান করে লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়ের রেকর্ড গড়েছেন কোহলি। মাইকেল বেভান, যিনি দীর্ঘদিন ধরে এই রেকর্ড ধরে রেখেছিলেন, তাকে পিছনে ফেলে দিয়েছেন কোহলি। বেভান শীর্ষে ছিলেন ৫৭.৮৬ গড় নিয়ে, আর কোহলির গড় এখন ৫৭.৮৭।কোহলি ও বেভানের পর সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১), রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮), পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২), এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬)।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত