দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

উড়ন্ত সূচনা রাজশাহীর শান্তর ব্যাটে সেঞ্চুরি

নাজমুল হোসেন শান্ত

বিপিএলে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি করলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে শুক্রবার তার ইনিংসে ভর করেই ৮ উইকেটের জয়ে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ঝোড়ো ইনিংসে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রতিপক্ষ সিলেট টাইটান্স। কিন্তু সেই চ্যালেঞ্জিং স্কোর কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে পারেনি রাজশাহীকে।ছন্দে না থাকায় বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই। এমনকি গত বিপিএলেও ফরচুন বরিশালে খেলে নিয়মিত একাদশে থাকার সুযোগ মিলেনি। 

আরো পড়ুন , স্কি দুর্ঘটনায় মারা গেলেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট। জবাবে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী।প্রায় ১৮ হাজার দর্শকে উত্তাল হয়ে ওঠা গ্যালারি এক পর্যায়ে অনেকটাই শান্ত হয়ে গেল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটের দাপটে। ঘরের মাঠে খেলতে নামা সিলেট যে তখন বিপাকে! তবে এক পর্যায়ে সেই গ্যালারিতে প্রাণ ফিরল আবার। নাহ, সিলেট আর ম্যাচে ফিরতে পারেনি।

বিষয় : সেঞ্চুরি বিপিএল শান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উড়ন্ত সূচনা রাজশাহীর শান্তর ব্যাটে সেঞ্চুরি

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বিপিএলে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি করলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে শুক্রবার তার ইনিংসে ভর করেই ৮ উইকেটের জয়ে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ঝোড়ো ইনিংসে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রতিপক্ষ সিলেট টাইটান্স। কিন্তু সেই চ্যালেঞ্জিং স্কোর কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে পারেনি রাজশাহীকে।ছন্দে না থাকায় বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই। এমনকি গত বিপিএলেও ফরচুন বরিশালে খেলে নিয়মিত একাদশে থাকার সুযোগ মিলেনি। 

আরো পড়ুন , স্কি দুর্ঘটনায় মারা গেলেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট। জবাবে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী।প্রায় ১৮ হাজার দর্শকে উত্তাল হয়ে ওঠা গ্যালারি এক পর্যায়ে অনেকটাই শান্ত হয়ে গেল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটের দাপটে। ঘরের মাঠে খেলতে নামা সিলেট যে তখন বিপাকে! তবে এক পর্যায়ে সেই গ্যালারিতে প্রাণ ফিরল আবার। নাহ, সিলেট আর ম্যাচে ফিরতে পারেনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত