ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২৩ ডিসেম্বর পর্যন্ত খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। যদিও চলমান আসরে তাদের নিজ নিজ দলের আরও ম্যাচ বাকি আছে, তবু গত বুধবারই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন তারা। সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে দেশে ফিরছেন মুস্তাফিজ।এই আসরে শীর্ষ উইকেটশিকারি হওয়ার সুযোগ ছিল বাঁহাতি এই পেসারের সামনে। তবে সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসর শুরু হওয়ায় আইএল টি-টোয়েন্টি ছেড়ে দেশে ফিরতে হচ্ছে দুজনকেই।
আরো পড়ুন , ক্রিকেট অঙ্গনে নতুন ইতিহাস গড়ছেন অ্যালেক্স ক্যারি
২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। আইএল টি-টোয়েন্টির মতো বিপিএলেও মোস্তাফিজ ও তাসকিন খেলবেন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস ৯ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। এই সাফল্যে বড় অবদান রেখেছেন মোস্তাফিজ নিজেই। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে তার ঝুলিতে এসেছে ১৫ উইকেট, যা তাকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির জায়গায় রেখেছে। তালিকার শীর্ষে থাকা তার সতীর্থ ওয়াকার সালামখিলের উইকেট সংখ্যা ১৭, তবে তিনি একটি ম্যাচ বেশি খেলেছেন।
বিষয় : ম্যাচ টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন