দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ক্রিকেট অঙ্গনে নতুন ইতিহাস গড়ছেন অ্যালেক্স ক্যারি

অ্যালেক্স ক্যারি

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি এখন ইতিহাস গড়ার পথে। ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ অ্যাশেজ টেস্টের আগে ২৪ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।এক ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ার কোনো উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সর্বোচ্চ টেস্ট রান করার কৃতিত্ব এখনো অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০১ সালে গিলক্রিস্ট ১৯ ইনিংসে করেছিলেন ৮৭০ রান। চলতি বছরে সেই রেকর্ড ছোঁয়ার খুব কাছেই পৌঁছে গেছেন ক্যারি।

আরো পড়ুন ,  ১৪ বছরের বৈভব সূর্যবংশী ভেঙে দিলেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড

২০২৫ সালে এখন পর্যন্ত ১৫ ইনিংসে ৭৪৩ রান করেছেন ক্যারি। তার গড় ৫৩ দশমিক ০৭। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি। ধারাবাহিক এই পারফরম্যান্সে তিনি হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার।চলমান অ্যাশেজ সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক। চার ইনিংসে ২৬৭ রান নিয়ে তিনি সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৬৬ দশমিক ৭৫, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। অ্যাডিলেড টেস্টে করা সেই সেঞ্চুরির সুবাদেই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ক্যারি।

বিষয় : ক্রিকেট ইতিহাস ক্যারি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ক্রিকেট অঙ্গনে নতুন ইতিহাস গড়ছেন অ্যালেক্স ক্যারি

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি এখন ইতিহাস গড়ার পথে। ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ অ্যাশেজ টেস্টের আগে ২৪ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।এক ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ার কোনো উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সর্বোচ্চ টেস্ট রান করার কৃতিত্ব এখনো অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০১ সালে গিলক্রিস্ট ১৯ ইনিংসে করেছিলেন ৮৭০ রান। চলতি বছরে সেই রেকর্ড ছোঁয়ার খুব কাছেই পৌঁছে গেছেন ক্যারি।

আরো পড়ুন ,  ১৪ বছরের বৈভব সূর্যবংশী ভেঙে দিলেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড

২০২৫ সালে এখন পর্যন্ত ১৫ ইনিংসে ৭৪৩ রান করেছেন ক্যারি। তার গড় ৫৩ দশমিক ০৭। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি। ধারাবাহিক এই পারফরম্যান্সে তিনি হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার।চলমান অ্যাশেজ সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক। চার ইনিংসে ২৬৭ রান নিয়ে তিনি সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৬৬ দশমিক ৭৫, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। অ্যাডিলেড টেস্টে করা সেই সেঞ্চুরির সুবাদেই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ক্যারি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত