দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া

ডি মারিয়া

৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এক দশক পর তিনি আবারও নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হিসেবে।সোমবার রাতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের মুকুট জেতেন ডি মারিয়া। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেন লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে।

আরো পড়ুন , ভারতকে পরাজিত করার পুরস্কার পাচ্ছে পাকিস্তান

ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।গতবার এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন তিনি।চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।

বিষয় : আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী ফুটবলার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দীর্ঘ ১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এক দশক পর তিনি আবারও নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হিসেবে।সোমবার রাতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের মুকুট জেতেন ডি মারিয়া। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেন লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে।

আরো পড়ুন , ভারতকে পরাজিত করার পুরস্কার পাচ্ছে পাকিস্তান

ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।গতবার এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন তিনি।চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত