দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির টিকিট পাচ্ছেন রাশেদ খান

রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে রাশেদ খান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে।

আরো পড়ুন , ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল লক্ষ্য মাত্রা ২৯ ঘণ্টায় পূরণ

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে তিনি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শিগগিরই ঘোষণা দিবে বিএনপি। বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, হ্যা, সবই থাকব, আল্লাহ ভরসা।রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। সে ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বিষয় : বিএনপি গণঅধিকার প্রতিবেদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির টিকিট পাচ্ছেন রাশেদ খান

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে রাশেদ খান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে।

আরো পড়ুন , ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল লক্ষ্য মাত্রা ২৯ ঘণ্টায় পূরণ

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে তিনি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শিগগিরই ঘোষণা দিবে বিএনপি। বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, হ্যা, সবই থাকব, আল্লাহ ভরসা।রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। সে ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত