এশিয়া কাপের ফাইনালে প্রায় তিন মাস আগে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। নানা জটিলতার কারণে এখনো সেই ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদব ও জসপ্রিত বুমরাহরা। এর মধ্যেই রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে এবার জয় এসেছে পাকিস্তানি যুবাদের হাত ধরে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন , বিশ্বকাপের ছয় মাস আগে নেইমারের অস্ত্রোপচার
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালটি ছিল পুরোপুরি একপেশে। আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৩৪৮ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় যুব দল মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায়। ফলে ১৯১ রানের বড় ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হওয়ায় এই জয়ের আনন্দ আরও বেড়ে যায়।
আরো পড়ুন , পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রত্যেক ক্রিকেটারকে ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা) করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতেও তারা দেশকে গর্বিত করবে।
বিষয় : পুরস্কার পাকিস্তানবিরোধী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন