চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন , আজ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের জন্য অভিযোগ গঠন
এর ফলে আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভ্যাক চট্টগ্রামে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বিষয় : অনির্দিষ্টকাল বন্ধ ভিসা সেন্টার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন , আজ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের জন্য অভিযোগ গঠন
এর ফলে আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভ্যাক চট্টগ্রামে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন