পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভেক আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। আরও পড়ুন, ঈদুল আজহায় ভিজতে পারে দেশ, বজ্রবৃষ্টি নিয়ে সতর্কবার্তারোববার (২৪ মে) ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরও পড়ুন, জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ও ২৮ মে সব আইভেকে নিয়মিত ভিসা-সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত সেবা স্থগিত থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে যাদের পাসপোর্ট সংগ্রহের নির্ধারিত সময় রয়েছে, তারা ওই দিন নির্ধারিত কেন্দ্র থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন।আরও পড়ুন, বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি, বাড়ছে ঋণসহায়তাওআইভেক আরও জানিয়েছে, দেশের সব ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতীয় ভিসা আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা আগেভাগে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে, যাতে ছুটিকালীন বন্ধের কারণে কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়।