দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি তসলিম হুসাইন তাজকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) শাখা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তাজ পতিত সরকারের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

আরো পড়ুন , ব্রাহ্মণবাড়িয়া নিরাপত্তাহীনতা গুলিতে আহত ব্যক্তি

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা ও সরকারবিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরে তাজ সক্রিয় রয়েছেন। এছাড়াও নাশকতা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

বিষয় : আইনশৃঙ্খলা আটক নিষিদ্ধ ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি তসলিম হুসাইন তাজকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) শাখা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তাজ পতিত সরকারের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

আরো পড়ুন , ব্রাহ্মণবাড়িয়া নিরাপত্তাহীনতা গুলিতে আহত ব্যক্তি

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা ও সরকারবিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরে তাজ সক্রিয় রয়েছেন। এছাড়াও নাশকতা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত