দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরে বাবু হত্যা: ২৩ দিন পর প্রধান মাস্টারমাইন্ড সবুজ গ্রেপ্তার

সংগৃহীত ছবি

রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে বাসার সামনেই এলোপাতাড়ি কুপিয়ে বিল্লাল হোসেন ওরফে বাবু (২৬) হত্যার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি ছিলেন।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ডিবি পুলিশ এজাহারনামীয় দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

আরো পড়ুন dailysdigantabd.com/post/বাংলাদেশে-ইইউ’র-নির্বাচন-পর্যব/

এর আগে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বাসার সামনেই বাবা আবুল কাশেমকে বাঁচাতে গিয়ে খুনের শিকার হন ছেলে বাবু। বাবা আবুল কাশেমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ইকবাল হোসেন সবুজের কাছ থেকে সোহেল নামে এক ফল ব্যবসায়ীর সুদে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ। পরদিন নিহত বাবুর মা মুক্তা বেগম ৬ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত অন্যতম মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বিষয় : গ্রেপ্তার মোহাম্মদপুর বাবু হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মোহাম্মদপুরে বাবু হত্যা: ২৩ দিন পর প্রধান মাস্টারমাইন্ড সবুজ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে বাসার সামনেই এলোপাতাড়ি কুপিয়ে বিল্লাল হোসেন ওরফে বাবু (২৬) হত্যার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি ছিলেন।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ডিবি পুলিশ এজাহারনামীয় দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

আরো পড়ুন dailysdigantabd.com/post/বাংলাদেশে-ইইউ’র-নির্বাচন-পর্যব/

এর আগে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বাসার সামনেই বাবা আবুল কাশেমকে বাঁচাতে গিয়ে খুনের শিকার হন ছেলে বাবু। বাবা আবুল কাশেমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ইকবাল হোসেন সবুজের কাছ থেকে সোহেল নামে এক ফল ব্যবসায়ীর সুদে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ। পরদিন নিহত বাবুর মা মুক্তা বেগম ৬ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত অন্যতম মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত