দৈনিক সংবাদ দিগন্ত

মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় জাপান গার্ডেন সিটির বিপরীতে ভবনটির ১০ তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও পড়ুন, ঈদযাত্রা শুরু, আগেভাগে বাড়ি ফিরছেন মানুষ; নেই বাড়তি ভাড়া-ভোগান্তিফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা দেয় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট। এর মধ্যে দুটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।আরও পড়ুন, সাইন্সল্যাবে জাল টাকা দিয়ে রিকশাভাড়া দেওয়ার সময় যুবক আটকতবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক— সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্যও এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, রাজধানীর সড়কে ব্যাপক যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে ইউনিটগুলোর কিছুটা বেগ পেতে হয়েছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।আরও পড়ুন, গুলিস্তানে ট্রাফিক পুলিশের সংঘর্ষ, দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় তৈরি হয়। স্থানীয়রা নিরাপদ দূরত্বে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস