দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

সংগৃহীত ছবি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনাকে আটক করেন র‌্যাব-১১ এর সদস্যরা।

রাত সাড়ে ১১টায় র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন বলছেন, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : গ্রেপ্তার কুমিল্লা সুব্রতবাইন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনাকে আটক করেন র‌্যাব-১১ এর সদস্যরা।

রাত সাড়ে ১১টায় র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন বলছেন, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x