প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
সংবাদ দিগন্ত ||
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র্যাব।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনাকে আটক করেন র্যাব-১১ এর সদস্যরা।রাত সাড়ে ১১টায় র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন বলছেন, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত