দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ভোটে পলাতকরা প্রার্থী হতে পারবেন না ইসির নির্দেশ

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী

আদালত যেসব ব্যক্তিকে ফেরারি বা পলাতক আসামি হিসাবে ঘোষণা করেছেন, তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এমনকি পদে থেকে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও প্রার্থী হতে পারবেন না। এমনকি প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে থাকা ব্যক্তিরাও ভোট করতে পারবেন না। তবে তারা নিজ পদ থেকে পদত্যাগ করলে প্রার্থী হতে পারবেন। নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারবেন। কেউ তিনটির বেশি আসনে প্রার্থী হলে তার সবকটি মনোনয়নপত্র বাতিল হবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। কারা প্রার্থী হতে পারবেন : পরিপত্রে কারা প্রার্থী হতে পারবেন, তাদের যোগ্যতাই বা কী হবে, তা উল্লেখ করা হয়েছে।এক্ষেত্রে সংবিধানের ৬৬(১)(২) ও আরপিওর ১২(১) অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে পরিপত্রে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স ২৫ বৎসর পূর্ণ হলে তিনি প্রার্থী হতে পারবেন। তবে কোনো আদালত কর্তৃক ফেরারি বা পলাতক ঘোষিত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। 

যারা প্রার্থী হওয়ার যোগ্য নন, তাদের মধ্যে রয়েছে উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি; দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হইতে অব্যাহতি লাভ না করে থাকলে; কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে; নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর পার না হয়ে থাকলে। এছাড়া দুর্নীতির কারণে প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হওয়ার পর পাঁচ বছর পার না হলে এবং ঋণখেলাপি ও টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সরকারের বিভিন্ন সেবার বিল খেলাপিরাও প্রার্থী হতে পারবেন না।

বিষয় : প্রার্থী ভোটগ্রহণ ইসি নির্দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভোটে পলাতকরা প্রার্থী হতে পারবেন না ইসির নির্দেশ

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x