ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করেছেন গোপালগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড. আজমল হোসেন সরদার।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচন পরিচালক সমশের মোল্লা।তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন