দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

গণভোট নিয়ে ইসির নতুন প্রজ্ঞাপন

গণভোট নিয়ে ইসির নতুন প্রজ্ঞাপন
সংগৃহীত ছবি

৩০০ সংসদীয় আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত পদ্ধতিতে একই দিনে পৃথক ব্যালট পেপারের মাধ্যমে গণভোট অনুষ্ঠানের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে ।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ১০ অগ্রহায়ণ ১৪৩২/২৫ নভেম্বর ২০২৫ তারিখে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এর উপর গণভোট অধ্যাদেশ জারি করিয়াছেন।

গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১১ অনুসারে, উক্ত অধ্যাদেশ এর ধারা ৩ অনুযায়ী জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এ বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবের উপর জনগণের সম্মতি রহিয়াছে কি না তাহা যাচাইয়ের জন্য (হ্যাঁ/না-এর মাধ্যমে) গণভোট অধ্যাদেশ এর ধারা ৮ মোতাবেক নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ।

প্রস্তাবগুলো: 
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ পঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

(গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। গণভোট অনুষ্ঠানের সময় সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদের জন্য নির্ধারিত পদ্ধতিতে গণভোটের জন্য পৃথক ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে গণভোটে ভোটপ্রদানের জন্য আহ্বান করিতেছে।’

বিষয় : গণভোট তফসিল প্রজ্ঞাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গণভোট নিয়ে ইসির নতুন প্রজ্ঞাপন

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত