ইন্টারকন্টিনেন্টাল মোডে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করবেন বলে জানান তিনি। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত স্থানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি। মো. সাজ্জাত আলী বলেন, আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখপ্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করবো।
তিনি বলেন, তোমাদের সবাইকে অনেক অনেক স্নেহ-ভালোবাসা এবং তোমরা ভালো থাকো আমি এই কামনা করি। রংপুরের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রংপুরে যে ঘটনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি। সেখানে একটা জিডি হয়েছে, এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরবেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন